Back to Library
Romantic

আনার কলি! আনার কলি! Anarkali Anarkali

Kazi Nazrul Islam

Anarkali Anarkali lyrics by Kazi Nazrul Islam (1941). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আনার কলি! আনার কলি!
স্বপ্নে দেখে কোন ডালিমকুমারে
এসেছিলে রেবা ঝিলমের পারে
দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি॥

মরুর মণিকা বাদশাহি নওরোজে
এসেছিল কোন হারানো হিয়ার খোঁজে
তব রূপ হেরি হেরেমের দীপমালা
উঠেছিল চঞ্চলি॥

পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি
আনার কলি গো
সেলিমের অনুরাগে মোমের প্রদীপ
পড়িলে ঢলি গো
মিলায়েছে মাটিতে মোগলের মসনদ
আনার কলি॥

তুমি আজও দুলিতেছ ফুলের হাসিতে
বিরহীর বাঁশিতে, আনার কলি
তব, জীবন্ত সমাধির বিগলিত পাষাণে
আজও প্রেম যমুনার ঢেউ
ওঠে উথলি॥

Read in Banglish
Anar koli! Anar koli! Swopne dekhe kon dalim-kumare Esechile Reba Jhilomer pare Dite tobo ranga hridoyer onjali. Morur monika badshahi nowroje Esechilo kon harano hiyar khoje Tobo rup heri heremer dipmala Uthechilo choncholi. Potongo somo paprir pakha meli Anarkali go Selimer onurage momer prodip Porile dholi go Milayeche matite mogholer mosonod Anar koli. Tumi ajo dulitecho fuler hashite Birohir bashite, Anarkali Tobo, jibonto somadhir bigolito pashane Ajo prem jomunar dheu Othe utholi.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Discussion

Public comments for Anarkali Anarkali are available on the discussion page.

View discussion