Back to Library
Romantic

আপন বসন ঘুচায়ে তখন Apan Boson Guchaye Tokhon

Chandidas

Apan Boson Guchaye Tokhon lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আপন বসন ঘুচায়ে তখন,
লেপয়ে কেশেতে মাটী
তবল্লক ছাঁদে, বসন পিঁধে,
সঙ্গে চলয়ে হাঁটি।।
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর, শিকড় নিকর,
যতন করিয়া বাঁধে।।

ঘুচাইয়া লাজে, চিকিচ্ছার কাজে,
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন, নিরখে বদন,
(বলে) “রোগ যে ইহার আছে।।”

বাম হাত ধরি, অঙ্গুলি মোড়ি,
দেখে ধাতু কিবা বয়।
“পিরিতের জ্বরে, জ্বরেছে ইহারে,
পরাণ রহে কি না রয়।।”

হাসিয়া নাগরী, উঠি অঙ্গ মোড়ি,
“ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে, হইলে সবলে,
বেয়াধি কেমনে ছুটে।।”

“ঔষধ যে হয়, মনে করি ভয়,
এখনি খাওয়ায়ে যেতেম।
ভাল যে হইত, জ্বর যে যাইত
যদি সে সময় পেতেম।।”

তখন নাগরী, বুঝিলা চাতুরী,
টীট নাগররাজ।
বাশুলী নিকটে, চণ্ডীদাস রটে,
এমন কাহার কাজ।।

Read in Banglish
Apan boson guchaye tokhon, lepoye keshete mati tobollok chande, boson pindhe, songe choloye hati.. monohor jhuli kandhe. tahar bhitor, shikor nikor, joton koriya bandhe.. ghuchaiya laje, chikichhar kaje, bosila rogir kache. ghuchaye boson, nirokhe bodon, (bole) "rog je ihar ache.." bam hat dhori, onguli mori, dekhe dhatu kiba boy. "piriter jore, joreche ihare, poran rohe ki na roy.." hasiya nagori, uthi ongo mori, "bhalo je kohila bote. bolo ki khaile, hoile sobole, beyadhi kemone chhute.." "oushodh je hoy, mone kori bhoy, ekhoni khaoye jetem. bhalo je hoito, jor je jaito jodi se somoy petem.." tokhon nagori, bujhila chaturi, tit nagor-raj. bashuli nikote, Chondidas rote, emon kahar kaj..

Related songs

More songs you may enjoy.

Devotional

Deyashini Beshe Mohale Probeshe

দেয়াশিনী বেশে মহলে প্রবেশে

Chandidas

"দেয়াশিনী বেশে, মহলে প্রবেশে, রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন, কপালে লেপন, কুণ্ডল কাণেতে পরে।।"

Devotional

Aju Kego Murali Bajay

আজু কেগো মুরলী বাজায়

Chandidas

"আজু কেগো মুরলী বাজায়। এত কভু নহে শ্যাম রায়।। ইহার গৌর বরণে করে আলো। চূড়াটী বাঁধিয়া কেবা দিল।।"

Devotional

Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Chandidas

"ললিতার বাণী, শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়। আমিত কেবল তোদের অধীন, যা বল শুনিতে হয়।।"

Devotional

Lolitar Kotha Shuni Hashi Hashi Binodini

ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী

Chandidas

"ললিতার কথা শুনি, হাসি হাসি বিনোদিনী কহিতে লাগিল ধনী রাই। “আমারে ছাড়িয়া শ্যাম, মধু পুরে যাইবেন, এ কথাত কভু শুনি নাই।।”"

Devotional

Sei Hoite Mor Mon

সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Chandidas

"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"

Devotional

Shuno Shuno Sunoyoni Amar Je Reet

শুন শুন সুনয়নি আমার যে রীত

Chandidas

"শুন শুন সুনয়নি আমার যে রীত। কহিতে প্রতীত নহে জগতে বিদিত।। তুমি না মানিবে তাহা আমি ভাল জানি। এতেক না কহ ধনি অসম্ভব বাণী।।"

Discussion

Public comments for Apan Boson Guchaye Tokhon are available on the discussion page.

View discussion