আরে মোর আরে মোর সোণার বঁধুর।
অধরে কাজর দিল কপালে সিন্দূর।।
বদনকমলে কিবা তাম্বিল শোভিত।
পায়ের নখর ঘায় হিয়া বিদারিত।।
না এস না এস বঁধু আঙ্গিণার কাছে।
তোমারে দেখিলে মোর ধরম যাবে পাশে।।
শুনিয়া পরের মুখে নহে পরতীত।
এবে সে দেখিনু তোমার এই সব রীত।।
সাধিলা মনের সাধ যে ছিল তোমারি।
দূরে রহু দূরে রহু, প্রণাম হামারি।।
চণ্ডীদাস কহে ইহা বলিলা কেমনে?
চোর ধরিলেও এত না কহে বচনে।।
Discussion
Public comments for Are Mor Are Mor Sonar Bondhur are available on the discussion page.
View discussion