আপনা আপনি, দিবস রজনী
ভাবিয়ে কতেক দুখ।
যদি পাখা পাই, পাখী হয়ে যাই,
না দেখাই পাপ মুখ।।
সই বিধি দিল মোরে শোকে।
পিরিতি করিয়া, আশা না পুরল,
কলঙ্ক ঘোষিল লোকে।।
হাম অভাগিনী, তাতে একাকিনী,
নহিল দোসর জনা।
অভাগিয়া লোকে, যত বোলে মোকে,
তাহা যে না যায় শুনা।।
বিধি যদি শুনিত, মরণ হইত,
ঘুচিত সকল দুখ।
চণ্ডীদাসে কয়, এমতি হইলে,
পিরীতির কিবা সুখ।।
Discussion
Public comments for Apna Apni Diboso Rojoni are available on the discussion page.
View discussion