দ্বারের আগে, ফুলের বাগ,
কি সুখ লাগিয়া রুইনু।
মধু খাইতে খাইতে, ভ্রমর মাতল,
বিরহ জ্বালাতে মৈনু।।
জাতী রুইনু, যূথি রুইনু,
রুইনু গন্ধ মালতী।
ফুলের বাসে, নিদ্ নাহি আসে,
পুরুষ নিঠুর জাতি।।
কুসুম তুলিয়া, বোঁটা তেয়াগিয়া,
শেজ বিছাইনু কেনে?
যদি শুই তাই, কাঁটা ভুকে গায়,
রসিক নাগর বিনে।।
রতন মন্দিরে, সখীর সহিতে,
তা সনে করিনু প্রেম।
চণ্ডীদাস কহে, কানুর পিরীতি,
যেন দরিদ্রের হেম।।
Discussion
Public comments for Dwarer Age Phuler Bag Ki Sukh Lagiya Ruinu are available on the discussion page.
View discussion