আর বন্ধু নি আমার–
রে নিদায়-পাষাণ বন্ধরে।।
তুমি যদি হাওরে আমার,
সত্য কথা কও সারাসার।
ওয়রে, তোমার লাগি, কতই কইলাম–আর রে।।
বন্ধু যদি যাও রে ছাড়ি–
গলে দিমু কাটালি ছুরি।
ওয়রে তোমার লাগি–
ত্যজিতাম পরান রে।।
আর চুয়া চন্দন থইছি আমি
কটরায়-কটয়ায় ভরি
ওরে, দেখলে চন্দন উঠে কান্দন—
কার অঙ্গে ছিটাই রে।।
আর কেওয়া পুষ্প, ফুল মালতী–
আমি বিনা সুতায় মালা গাঁথি।
ওয়রে দেখলা মালা উঠে জ্বালা
কার গলে পরই রে।।
আর ভাইবে রাধারমণ বলে,
প্ৰেমানলে অঙ্গ জ্বলে :
ও তার নয়ন জলে বক্ষ যায়–ভাসিয়া রে
Discussion
Public comments for Ar Bondhu Ni Amar are available on the discussion page.
View discussion