Back to Library
Devotional

আর কতদূরে আছ প্রভু Ar Kotodure Achho Prabhu

Rajani Kanta Sen

Read Ar Kotodure Achho Prabhu in Bengali and Banglish transliteration, from Bani.

Updated

Lyrics

আর,
কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?
শুনিতে কি পাবে মৃদু বিলাপ আমার?
তোমারি চরণ আশে, ধীরে ধীরে নেমে আসে,
ভকতি-প্রবাহ, দীন ক্ষীণ জলধার।

কঠিন বন্ধুর পথ, পলে পলে বাধা শত;
অচল হইয়া , প্রভু, পড়ে বার বার।
নীরস নিঠুর ধরা, শুয়ে লয় বারি-ধারা,
কেমনে দুস্তর মরু হয়ে যাবে পার ?

বড় আশা ছিল প্রাণে, ছুটিয়া তোমারি পাণে,
এক বিন্দু বারি দিবে চরণে তোমার।
পরিশ্রান্ত পথহারা, নিরাশ, দুর্বল ধারা,
করুণা-কল্লোলে, তারে, ডাকো একবার।

Read in Banglish
Ar, Kotodure achho, Prabhu, prem-parabar? Shunite ki pabe mridu bilap amar? Tomari choron ashe, dhire dhire neme ase, Bhokoti-probaho, deen khino jolodhar. Kothin bondhur poth, pole pole badha shoto; Ochol hoiya, Prabhu, pore bar bar. Neerosh nithur dhora, shuye loy bari-dhara, Kemone dustor moru hoye jabe par? Boro asha chilo prane, chutiya tomari pane, Ek bindu bari dibe chorone tomar. Porishranto poth-hara, nirash, durbol dhara, Koruna-kollone, tare, dako ekbar.

Related songs

More songs you may enjoy.

Devotional

Tomar Noyoner Aral Hote Chai Ami

তোমার নয়নের আড়াল হতে চাই আমি

Rajanikanta Sen

"তোমার নয়নের আড়াল হতে চাই আমি তোমারি ভবনে করি বাস; তোমারি তো আমি খাই পরি, তবু তোমারেই করি পরিহাস!"

Devotional

Tumi Nirmal Koro Mongolo Kore

তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

Rajanikanta Sen

"তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে॥ তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর মোহ-কালিমা ঘুচায়ে।"

Devotional

Tumi Sundar Tai Tomari Bishwa Sundar Shobhamoy

তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

Rajanikanta Sen

"তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়, তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়।। তুমি অমৃত-বারিধি, হরি হে, তাই তোমারি ভুবন ভরি-হে-"

Devotional

Jodi Prolobhon Majhe Phele Rakho

যদি প্রলোভন মাঝে ফেলে রাখ

Rajanikanta Sen

"যদি প্রলোভন মাঝে ফেলে রাখ, তবে বিশ্ব বিজয়ী রিপুহারী রূপে, হরি, দুর্বল এ হৃদয়ে জাগ।।"

Devotional

Jagao Pathike O Je Ghume Acheton

জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন

Rajanikanta Sen

"জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন। বেলা যায়, বহু দুরে পান’নিকেতন।"

Devotional

Tomari Bhobone Amari Bash

তোমারি ভবনে আমারি বাস

Rajanikanta Sen

"তোমারি ভবনে আমারি বাস, তোমারি পবনে আমারি শ্বাস, তোমারি চরণে আমারি নাশ, জীবনে মরণে করিয়ো দাস।"

Discussion

Public comments for Ar Kotodure Achho Prabhu are available on the discussion page.

View discussion