Back to Library
Devotional

বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ Bando Prabhu Nityananda

Vrindavana Dasa Thakura

Bando Prabhu Nityananda lyrics by Vrindavana Dasa Thakura. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ
ঝলমল আভরণ সাজে |
দুই দিগে শ্রুতিমূলে মকরকুণ্ডল দোলে
গলে এক কৌস্তুভ বিরাজে ||

সুবলিত ভুজদণ্ড জিনি কবিবর-শুণ্ড
তাহাতে শোভয়ে হেমদণ্ড |
অরুণ অম্বর গায় সিংহের গমনে ধায়
দেখি কাঁপে অসুর পাষণ্ড ||

অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ দুটি আঁখি রক্তবর্ণ
তাহাতে ঝরায়ে মকরন্দ |
সুমেরু বাহিয়া যেন গঙ্গাধারা বহে হেন
দেখি সুরলোকের আনন্দ ||

সর্বাঙ্গে পুলক ছটা যেন কদম্বের ঘটা
লম্ফে কম্প হয় বসুমতী |
বীরদাপ মালশাটে শবদে ব্রহ্মাণ্ড ফাটে
দেখি ব্রহ্মলোক করে স্তুতি ||

চৈতন্যের প্রেমরত্ন জীবেরে করিয়া যত্ন
দিল পহু পরম আনন্দে |
কহে বৃন্দাবন দাসে আপনার কর্মদোষে
না ভজিলুঁ নিতাই পদদ্বন্দ্বে ||

Read in Banglish
Bando prabhu nityananda kebala anandakanda Jhalamala abharana saje | Dui dige shrutimule makarakundala dole Gale eka kaustubha biraje || Subalita bhujadanda jini kabibara-shunda Tahate shobhaye hemadanda | Aruna ambara gaya singhera gamane dhaya Dekhi kampe asura pashanda || Anga dekhi shuddha swarna duti ankhi raktabarna Tahate jharaye makaranda | Sumeru bahiya jena gangadhara bahe hena Dekhi suralokera ananda || Sarbange pulaka chata jena kadambera ghata Lamphe kampa haya basumati | Biradapa malashate shabade brahmanda phate Dekhi brahmaloka kare stuti || Chaitanyera premaratna jibere kariya jatna Dila pahu parama anande | Kahe brindabana dase apanara karmadoshe Na bhajilun nitai padadwandwe ||

Related songs

More songs you may enjoy.

Devotional

Sei Sridharer Kichu Sunaho Akhyan

সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান

Vrindavana Dasa Thakura

"সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান খোলার পসার করি রাখ নিজ প্রাণ | একবার খোলা ষোড় কিনিয়া আনয় খানি খানি করি তাহা কাটিয়া বেচয় |"

Devotional

Nabadwip Hena Gram Tribhubane Nan-i

নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি

Vrindavana Dasa Thakura

"নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি | যহি অবতীর্ণ হৈলা চৈতন্য গোসাঞি || অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা | সকল সম্পূর্ণ করি থুইলেন তথা ||"

Devotional

Roop Lagi Ankhi Jhure Gune Mon Bhor

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর

Jnanadas

"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর।। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে।"

Devotional

Shun Shun Didi Prem Sudha Nidhi

শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

Chandidas

"শুন শুন দিদি, প্রেম সুধা নিধি, কেমন তাহার জল। কেমন তাহার, গভীর গম্ভির, উপরে শেহালা দল।।"

Devotional

Haladhar Bhoye Mala Nahi Pare Dite

হলধর ভয়ে মালা নাহি পারে দিতে

Chandidas

"হলধর ভয়ে মালা নাহি পারে দিতে। ফিরিয়া আইল সুখী করিয়া সঙ্কেতে।। হেন কালে আইল কাক খাদ্য দ্রব্য বলে। সেই হেতু নিল মালা ওষ্ঠে করি তুলে।।"

Devotional

Ham Se Abala Hriday Akhala

হাম সে অবলা হৃদয় অখলা

Baru Chandidas

"হাম সে অবলা, হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া,পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।।"

Discussion

Public comments for Bando Prabhu Nityananda are available on the discussion page.

View discussion