বরণ করে নিও না গো
(আমারে) নিয় হরণ করে।
ভীরু আমায় জয় কর গো
তোমার মনের জোরে।।
পরাণ ব্যাকুল তোমার তরে
চরণ শুধু বারণ করে।
লুকিয়ে থাকি তোমার আশায়
রঙিন বসন পরে।।
লজ্জা আমার ননদিনী লতিকার-ই-প্রায়
যখনই যাই শ্যামের কাছে দাঁড়িয়ে আছে ঠায়।
চাইতে নারি চোখে চোখে
দেখে পাছে কোন লোকে,
নয়নকে তাই শাসন করি
অশ্রুজলে ভরে।।
Discussion
Public comments for Baron Kore Nio Na Go are available on the discussion page.
View discussion