ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে।
প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে।
বঁধু তোমায় বলিহারি যাই।
ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই।।
আই আই পড়েছে মুখে কাজরের শোভা।
ভালে যে সিন্দূর তোমার মুনির মনোলোভা।।
খর নখ দশনে অঙ্গ জর জর।
ভালে সে কঙ্কণ দাগ হিয়ার উপর।।
নীল পাটের শাটী কোচার বলনী।
রমণী রমণ হৈয়া বঞ্চিলা রজনী।।
সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভালে সাজে।
এমন কহ মনের কথা আইলা কিবা কাজে।।
চারি দিকে চায় নাগর আঁচলে মুখ মুছে।
চণ্ডীদাস কহে লাজ ধুইলে না ঘুচে।।
Discussion
Public comments for Bhala Hoilo Are Bondhu Asila Sokale are available on the discussion page.
View discussion