হেদোলা সুন্দরি, প্রেমের আগরি,
শুনহ নাগর কথা।
নিকুঞ্জে আসিয়া, তোহারি লাগিয়া,
কান্দিয়া আকুল তথা।।
রাই রাই করি, ফুকরি ফুকরি,
পড়ই ভূমিরতলে।
ধরি মোর করে, কহয়ে কাতরে,
কেমন সে ধনী মিলে।।
রাই অতএ আইনু আমি।
কানুর পীরিতি, যতেক আরতি,
যাইলে জানিবা তুমি।।
প্রেম অমিয়া, বাঢ়াও উহারে,
তোমারে কে করে বাধা।
চণ্ডীদাসে বলে, রাখি কুল শীল,
পুরাহ মনের সাধা।।
Discussion
Public comments for Hedola Sundori Premer Agori are available on the discussion page.
View discussion