শুন শুন সুনয়নি আমার যে রীত।
কহিতে প্রতীত নহে জগতে বিদিত।।
তুমি না মানিবে তাহা আমি ভাল জানি।
এতেক না কহ ধনি অসম্ভব বাণী।।
সঙ্গত হইলে ভাল শুনি পাই সুখ।
অসঙ্গত হইলে পাইব বড় দুখ।।
মিছা কথায় কত পাপ জানহ আপনি।
জানিয়া না মানে যে সেইত পাপিনী।।
পরে পরিবাদ দিলে ধরমে সহে কেনে?
তাহার এমত বাদ হইবে তখনে।।
চণ্ডীদাস বলে যেবা মিছা কথা কবে।
সেই সে ঠেকিবে পাপে তোমার কি যাবে।।
Discussion
Public comments for Shuno Shuno Sunoyoni Amar Je Reet are available on the discussion page.
View discussion