Back to Library
Romantic

ভালোবেসে সখী নিভৃতে যতনে Bhalobese Sokhi Nibhrite Jotone

Rabindranath Tagore

Bhalobese Sokhi Nibhrite Jotone lyrics by Rabindranath Tagore (1897). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো— তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো— তোমার
চরণমঞ্জীরে॥

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি— তোমার
প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী— তোমার
কনককঙ্কণে॥

আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো— তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো— তোমার
ললাটচন্দনে।

আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো— তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিিয়া লুটিয়া নিয়ো— তোমার
অতুল গৌরবে॥

Read in Banglish
Bhalobese, sokhi, nibhrite jotone Amar namti likho-- tomar Moner mondire. Amar porane je gan bajiche Tahar talti shikho-- tomar Choronmonjire. Dhoriya rakhiyo sohage adore Amar mukhor pakhi-- tomar Prasadprangone. Mone kore sokhi, bandhiya rakhiyo Amar hater rakhi-- tomar Konokokonkone. Amar lotar ekti mukul Bhuliya tuliya rekho-- tomar Olokobandhone. Amar smoron shubho-sindure Ekti bindu enko-- tomar Lolatcondone. Amar moner moher madhuri Makhiya rakhiya diyo-- tomar Ongosourobhe. Amar akul jibonmoron Tutiya lutiya niyo-- tomar Otul gourobe.

Related songs

More songs you may enjoy.

Romantic

Se Asi Kohilo 'Priye Mukh Tule Chao'

সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও

Rabindranath Tagore

"সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’ দুষিয়া তাহারে রুষিয়া কহিনু, ‘যাও !’ সখী ওলো সখী, সত্য করিয়া বলি, তবু সে গেল না চলি।"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Devotional

Adhar Sakoli Dekhi

আঁধার সকলই দেখি

Rabindranath Tagore

"আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে। ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Discussion

Public comments for Bhalobese Sokhi Nibhrite Jotone are available on the discussion page.

View discussion