Back to Library
Joyful

ভোর থেকে আজ বাদল ছুটেছে Bhor Theke Aj Badol Chhuteche

Rabindranath Tagore

Bhor Theke Aj Badol Chhuteche lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

ভোর থেকে আজ বাদল ছুটেছে— আয় গো আয়।
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥

ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট—
ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট—
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥

তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়— আয় গো আয়॥

মেঘ ছুটে গেল, নাই গো বাদল— আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়— আয় গো আয়।

এ ঘাট হইতে ও ঘাটে তাহার
কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়— আয় গো আয়॥

Read in Banglish
Bhor theke aj badol chhuteche-- ay go ay. Kacha rodkhani poreche boner bhije patay. Jhiki jhiki kori kapiteche bot-- Ogo ghate ay, niye ay ghot-- Pother du dhare shakhe shakhe aji pakhira gay. Tapon-atope atopto hoye utheche bela, Kolosh pakori akoriya buke Bhora jole tora bhese jabi sukhe Timirnibiro ghonoghore ghume swoponopray-- ay go ay. Megh chhute gelo, nai go badol-- ay go ay. Ajike sokale shithil komol bohise bay-- ay go ay. E ghat hoite o ghate tahar Kotha bolaboli nahi chole ar, Ekakar holo tire ar nire tal-tolay-- ay go ay.

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Joyful

Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে

Rabindranath Tagore

"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।"

Nature

Aji Borsharater Shese

আজি বর্ষারাতের শেষে

Rabindranath Tagore

"আজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।। বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়"

Discussion

Public comments for Bhor Theke Aj Badol Chhuteche are available on the discussion page.

View discussion