হাত বাড়িয়ে আকাশ পানে
ছুঁয়ে দেখি স্বর্গটাকে
বন্ধ চোখে অন্ধকারে
ভাবতে থাকি স্বপ্নটাকে
একলা আমি বহুদূরে
স্তব্ধতা আর বিষন্নতায়
ছুটতে থাকি অজানাতে
নতুন কোন সুরের খোঁজে
আঁধার রাতে তারার মত
ছিটকে পড়ে স্বপ্নগুলো
এলোমেলো এদিক সেদিক
ছড়িয়ে থাকে আমার অতীত
ব্যস্তদিনে দুপুর বেলা
খেলছে সবাই জীবন খেলা
ছোটাছুটি চারিদিকে
মিছেমিছি সারাবেলা
কোন একদিন সকালবেলা
তাকিয়ে দেখি সূর্যটাকে
হঠাৎ করেই কেমন যেন
খুব অচেনা লাগতে থাকে
মনের মাঝে যুদ্ধ চলে
স্বপ্নতে না বাস্তবতায়
আছি আমি কোন জগতে
খুঁজতে গিয়ে ভাবনা হারাই
সবই আমার সুপ্ত মনের ভাবনা
বাস্তবতায় জানি যাবে মিলিয়ে
সবই শুধু ব্যস্তধারায় হারিয়ে
ভ্রান্ত আমি তোমাকে না পেয়ে
হৃদয় খুলে গাইব গান
ভাবছি তবু প্রতিদিন
সুর আছে কথা নেই
খুঁজছি কথা রাত্রি দিন
একলা বসে ছাদের ঘরে
হঠাৎ কবি উদাসীন
লিখছি কথা গানের খাতায়
দুঃখ যদি হয় বিলীন।
Discussion
Public comments for Bhranto Ami are available on the discussion page.
View discussion