Back to Library
Gloomy

সাত দিন Sat Din

Aurthohin

Sat Din lyrics by Aurthohin (2001). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

অশ্লীল আধাঁর কালো ঘরে বসে আমি একা
কেউ নেই মোর পাশে চারিদিকে শুধুই শুন্যতা
জানালাটা দিয়ে জোসনা দেখার চেষ্টা
উল্টাতে শুরু করি হারানো স্মৃতির পাতা

আজ আমার রক্তের রঙ হয়ে গেছে কালো
কে যেন ডাকছে আমায় নরক দেখতে চলো
মনে পড়ছে মা আজ তোমায়
বাবার সেই কথা গুলো মোরে কাঁদায়

ছেলে আমার অনেক বড় হবে
তারাঘেরা ঐ আকাশটা ছুবে
ছেলে আমার অহংকার
বলতো আমার বাবা বারবার

সেই ছেলে আজ একাকী বসে
আধাঁরে মৃত্যুর দিন গুনে
আকাশ ছোঁয়া তো দূরের কথা
জোসনাটাই সে দেখতে পায়না

আধাঁর মোরা ফুসফুস আমার যে কেঁদে উঠে
জীবনের শেষ ছয়টি দিন আজ বিদ্রুপ করে মোরে
মনে পড়ছে মা আজ তোমায়
বাবার সেই কথা গুলো মোরে কাঁদায়

ছেলে আমার অনেক বড় হবে
তারাঘেরা ঐ আকাশটা ছুবে
ছেলে আমার অহংকার
বলতো আমার বাবা বারবার

সেই ছেলে আজ একাকী বসে
আধাঁরে মৃত্যুর দিন গুনে
আকাশ ছোঁয়া তো দূরের কথা
জোসনাটাই সে দেখতে পায়না

ছেলে আমার অনেক বড় হবে
তারাঘেরা ঐ আকাশটা ছুবে
ছেলে আমার অহংকার
বলতো আমার বাবা বারবার

সেই ছেলে আজ একাকী বসে
আধাঁরে মৃত্যুর দিন গুনে
আকাশ ছোঁয়া তো দূরের কথা
জোসনাটাই সে দেখতে পায়না

স্বপ্নগুলো এখন তিন দেয়ালে ইতস্তত সাদাকালো অন্ধকার আর
অকস্মাৎ একটি বুলেট মানুষের মরা রক্তশুন্য ফ্যকাসে চোখ
শীতল থাকে তাকায়ে প্রথম বুলেট কেমন অবশ
আমি ছিলাম কঠিন পাথর এক মৃত্য হয়ে দাড়ায়ে
ভয়ের বোবা অনুভূতি দেখেছি প্রথম মৃত্যের চোখে
অন্তিম ঈশ্বরের মত অপলক এই চোখে

রক্তের রঙ্গিন উল্লাসে একটি বুলেট ছত্রভঙ্গ করে স্বপ্নের মিছিল
তিনটি দেয়ালের ক্যানভাসে অতীত এসে দাড়ায়
ছায়াঘরে এখন বসে বসে ছায়া গুনি…অন্ধকার পৃথিবীর স্মরনীতে
যখন নেমেছি অলক্ষ্যে ক্রমশ হারিয়েছি মুখোশে

মরনাস্ত্রের ধানে মিশে না মানুষের ভ্রান্ত স্রোতে
ছায়াঘরে অতীতের ছায়া উড়ে বাতাসের স্বপ্ন হয়ে

তিন দেয়ালের মৃত্যু ঘরে মৃত্য বুলেটের বিষাদ সঙ্গী
হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে ফুলের সমাধীক্ষেত্র আমি

তিন দেয়ালের মৃত্যু ঘরে মৃত্য বুলেটের বিষাদ সঙ্গী
হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে তিন দেয়ালের রুদ্ধ কবি

তিন দেয়ালের মৃত্যু ঘরে মৃত্য বুলেটের বিষাদ সঙ্গী
হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত

ছিলো ভালোবাসা ছিলো অনেক আশা
গোধূলী বেলায় আকাশের ছবি আকাঁ
ছিলো জোসনাতে ক্লান্ত আকাশ দেখা
স্বপ্নের খাতায় কবিতা লেখা

আজ আমার দুচোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে
বেদনার চোরাবালীতে যাচ্ছি আমি তলিয়ে
আধাঁর মোরা ফুসফুস আমার আজ মৃত্যুর দিন গুনে
ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে…….

ছিলো স্বপ্ন আমার দূরের আকাশ ছোঁয়া
বৃষ্টির সাথে আনমনে কথা বলা
ছিলো জীবন আমার সুখের চাদরমোরা
একাকী বসে সারারাত তারা গুনা

আজ আমার দুচোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে
বেদনার চোরাবালীতে যাচ্ছি আমি তলিয়ে
আধাঁর মোরা ফুসফুস আমার আজ মৃত্যুর দিন গুনে
ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে…….

স্বপ্নভাঙ্গা দিবস আমি করছি আজ উৎযাপন
কেউ নেই আমার পাশে একাকীত্ব অনুক্ষণ
ঘরের সিলিংটাতে ছিলো আকাশ আকাঁ
Subsidize সন্ত্রাসতন্ত্র স্বপ্ন ভাঙ্গার কারখানা

আজ আমার দুচোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে
বেদনার চোরাবালীতে যাচ্ছি আমি তলিয়ে
আধাঁর মোরা ফুসফুস আমার আজ মৃত্যুর দিন গুনে
ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে…….

এদিকে বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক জনাব লোকমানের চাঞ্চল্যকর হত্যার
একমাত্র আসামী এর ফাঁসীর আদেশ কার্যকর হবার আর দুদিন বাকি। উল্লেখ্য

আর একটি রাত পেরিয়ে যায়
আমায় ছেড়ে হারিয়ে যাওয়ার পথে
আর একটি গান শেষ হয়ে যায়
থেমে থাকা তিন দেয়ালের ঘরে

আমি এখনো যে স্বপ্ন দেখি
বদ্ধ এই ঘরটায় তেপান্তর খুজি
আমি আধারে আলো আকিঁ
তিনটি দেয়ালে কবিতা লিখি

তবুও …….আকাশ খুজি
ঘরের সিলিঙ্গে ঝাপসা চোখে …তবুও
বাস্তবতায় মিলিয়ে যায়
আগলে রাখা সব কল্পনা আমার

আমি এখনো যে স্বপ্ন দেখি
বদ্ধ এই ঘরটায় তেপান্তর খুজি
আমি আধারে আলো আকিঁ
তিনটি দেয়ালে কবিতা লিখি

আমি এখনো যে স্বপ্ন দেখি
বদ্ধ এই ঘরটায় তেপান্তর খুজি
আমি আধারে আলো আকিঁ
তিনটি দেয়ালে কবিতা লিখি

অন্ধকারের এই ঘরটাতে ভাবছি তোমায় বসে
সিগারেটের ছাই গুলো যাচ্ছে মিশে জীবনে
তবুও এই মনটা আমার মানে না কোন বাধা
জীবনের শেষ প্রান্তে উল্টাই স্মৃতির পাতা
শুনছো কি তুমি আমার এই বিদায়ের গান

অন্ধকারের এই ঘরটাতে ভাবছি তোমায় বসে
সিগারেটের ছাই গুলো যাচ্ছে মিশে জীবনে
তবুও এই মনটা আমার ছবি আকেঁ রঙ্গিন
যাচ্ছি চলে এই ঘরটা ছেড়ে আর বাকি একটিদিন
শুনছো কি তুমি আমার এই বিদায়ের গান

তবুও এই হৃদয় মানে না কোন বাধা
তবুও এই মন শুনে না কোন কথা

একটি ভুলের জন্য সূর্যটা যে ডুবে গেলো
বোবার এই চিৎকার শুনতে তুমি কি পাচ্ছো

একটি ভুলের জন্য সূর্যটা যে ডুবে গেলো
বোবার এই চিৎকার শুনতে তুমি কি পাচ্ছো
শুনছো কি তুমি আমার এই বিদায়ের গান

ঘুম ভেঙ্গে যায় আমার হঠাৎ করেই
দুঃস্বপ্নের হাতছানি কোথায় যে
জোসনাটা দেখবো বলে তাকাই জানালাটাতে
কিন্তু এখনো দেখি না কেন জোসনাটাকে

আমি কোথায় প্রশ্ন করি শুধুই নিজেকে
সব কিছু দেখতে কেন দুঃস্বপ্নের মত লাগে
বাস্তব কেন স্বপ্নের সাথে মিলে যায় আজকে
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বন্দী আমি তিন দেয়ালে

নাআআআআআআআআআআআআআআআআআআআ

Read in Banglish
Oshlil adhar kalo ghore boshe ami eka Keu nei mor pashe charidike shudhui shunnyota Janalata diye joshna dekhar cheshta Ultate shuru kori harano smritir pata Aj amar rokter rong hoye geche kalo Ke jeno dakche amay norok dekhte cholo Mone porche ma aj tomay Babar sei kotha gulo more kaday Chele amar onek boro hobe Tara ghera oi akashta chube Chele amar ohonkar Bolto amar baba barbar Sei chele aj ekaki boshe Adhare mrityur din gune Akash choa to durer kotha Joshnatai se dekhte payna Adhar mora phusphus amar je kede uthe Jiboner shesh choiti din aj bidrup kore more Mone porche ma aj tomay Babar sei kotha gulo more kaday Chele amar onek boro hobe Tara ghera oi akashta chube Chele amar ohonkar Bolto amar baba barbar Sei chele aj ekaki boshe Adhare mrityur din gune Akash choa to durer kotha Joshnatai se dekhte payna Chele amar onek boro hobe Tara ghera oi akashta chube Chele amar ohonkar Bolto amar baba barbar Sei chele aj ekaki boshe Adhare mrityur din gune Akash choa to durer kotha Joshnatai se dekhte payna Sopnogulo ekhon tin deyale itostoto sadakalo ondhokar ar Okossat ekti bullet manusher mora roktoshunno fyakashe chokh Shitol thake takaye prothom bullet kemon obosh Ami chilam kothin pathor ek mrityu hoye daraye Bhoyer boba onubhuti dekhechi prothom mrityur chokhe Ontim ishshorer moto opolok ei chokhe Rokter rongin ullashe ekti bullet chotro bhongo kore sopner michil Tinti deyaler canvase otit eshe daray Chayaghore ekhon boshe boshe chaya guni... ondhokar prithibir soronite Jokhon nemichi olokhkhe kromosho hariyechi mukhoshe Mornastrer dhane mishe na manusher bhranto srote Chayaghore otiter chaya ure batasher sopno hoye Tin deyaler mrityu ghore mrityu bulleter bishad songi Hridpinder klanto bhitore phuler somadhikkhetro ami Tin deyaler mrityu ghore mrityu bulleter bishad songi Hridpinder klanto bhitore tin deyaler ruddho kobi Tin deyaler mrityu ghore mrityu bulleter bishad songi Hridpinder klanto bhitore mrityudondadesh prapto Chilo bhalobasha chilo onek asha Godhuli belay akasher chobi aka Chilo joshnate klanto akash dekha Sopner khatay kobita lekha Aj amar duchokh beye rokter osru jhore Bedonar chorabalite jachhi ami toliye Adhar mora phusphus amar aj mrityur din gune Krodher sagore jachhi ami hariye Chilo sopno amar durer akash choa Brishtir sathe anmone kotha bola Chilo jibon amar sukher chadormora Ekaki boshe sararat tara guna Aj amar duchokh beye rokter osru jhore Bedonar chorabalite jachhi ami toliye Adhar mora phusphus amar aj mrityur din gune Krodher sagore jachhi ami hariye Sopnobhanga dibos ami korchi aj utjapon Keu nei amar pashe ekakitto onukhon Ghorer ceiling-tate chilo akash aka Subsidize sontrastontro sopno bhangar karkhana Aj amar duchokh beye rokter osru jhore Bedonar chorabalite jachhi ami toliye Adhar mora phusphus amar aj mrityur din gune Krodher sagore jachhi ami hariye Edike bishishto shilpopoti somaj sebok jonab lokmaner chanchollyokor hotyar ekmattro asami er fashir adesh karjyokor hobar ar dudin baki. Ullekhyo Ar ekti rat periye jay Amay chere hariye jaoar pothe Ar ekti gan shesh hoye jay theme thaka tin deyaler ghore Ami ekhono je sopno dekhi Buddho ei ghortay tepantor khuji Ami adhare alo aki Tinti deyale kobita likhi Tobuo... akash khuji Ghorer ceiling-e jhapsha chokhe... tobuo Bastobotay miliye jay Agle rakha sob kolpona amar Ami ekhono je sopno dekhi Buddho ei ghortay tepantor khuji Ami adhare alo aki Tinti deyale kobita likhi Ami ekhono je sopno dekhi Buddho ei ghortay tepantor khuji Ami adhare alo aki Tinti deyale kobita likhi Ondhokarer ei ghortate bhabchi tomay boshe Cigaret-er chai gulo jachhe mishe jibone Tobuo ei monta amar mane na kono badha Jiboner shesh prante ultai smritir pata Suncho ki tumi amar ei bidayer gan Ondhokarer ei ghortate bhabchi tomay boshe Cigaret-er chai gulo jachhe mishe jibone Tobuo ei monta amar chobi ake rongin Jachhi chole ei ghorta chere ar baki ekti din Suncho ki tumi amar ei bidayer gan Tobuo ei hridoy mane na kono badha Tobuo ei mon sune na kono kotha Ekti bhuler jonno surjota je dube gelo Bobar ei chitkar sunte tumi ki paccho Ekti bhuler jonno surjota je dube gelo Bobar ei chitkar sunte tumi ki paccho Suncho ki tumi amar ei bidayer gan Ghum bhenge jay amar hothat korei Dussopner hatchani kothay je Joshnata dekho bole takai janalatate Kintu ekhono dekhi na keno joshnatake Ami kothay proshno kori shudhui nijeke Sob kichu dekhte keno dussopner moto lage Bastobo keno sopner sathe mile jay ajke Mrityudondadesh prapto bondi ami tin deyale Naaaaaaaaaaaaaaaaaaaa

Related songs

More songs you may enjoy.

Dark

Mrittur Shohor

মৃত্যুর শহর

Aurthohin

"অনন্তকাল মৃত্যু, কেটেছে অন্ধ কূপে পুনর্জন্ম আমার আঁধারের ছায়াতে রক্তের উপাসনা, ত্রিভুজ ছয়ের প্রভুকে শক্তি দাও আমায়, অশুভ প্রলয়ের।"

Pensive

Krishnochura

কৃষ্ণচূড়া

Aurthohin

"ভ্যানগগের ছবি ভিভাল্দির সুর অলিভার ষ্টোনের মুভি আর আমার পাকা চুল রান্নাঘরের নিভানো চুলা"

Contemplative

Tin Deyal

তিন দেয়াল

Aurthohin

"তিন দেয়াল বন্দী তোমার মৃত স্বপ্নের ভীড় উদ্ভট শহর তোমার শুধু পাথর আর ইট"

Melancholic

Hoytoba

হয়তোবা

Aurthohin

"হয়তোবা আমার লেখা কোন এক গানের মতো জোছনা ঘেরা কোন নিঝুম এক রাতে আসবে তুমি আমার কাছে"

Playful

Chaite Paro

চাইতে পারো

Aurthohin

"চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ আকাশের ঐ চাঁদ অথবা এই রাত"

Melancholic

Shesh Gaan

শেষ গান

Aurthohin

"যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে, তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে…."

Discussion

Public comments for Sat Din are available on the discussion page.

View discussion