ভ্যানগগের ছবি ভিভাল্দির সুর
অলিভার ষ্টোনের মুভি আর
আমার পাকা চুল
রান্নাঘরের নিভানো চুলা
তোমার চুলে কৃষ্ণচূড়া
সাদা রঙের নতুন গাড়ি,
একটি পোড়া বাড়ি
এশার এর ছবি মোজার্ট এর সুর
ত্য্যারেন্তিনোর মুভি, আর আমার পাকা চুল
আমার কাঁধে হালকা ঝোলা
তোমার চুলে কৃষ্ণচূড়া
অদ্ভুত কিছু নিয়ম, অদ্ভুত কিছু জীবন
তবুও নতুন এক জীবন্ত সুরে
দুঃখ থেকে বহুদূরে
অতৃপ্ত স্বত্তা খুঁজে ফেরে
সকল উন্মাদনা ছেড়ে
তবুও বৃষ্টি ঝরা বিকেল শেষে
সন্ধ্যে নামার একটু আগে
তৃষ্ণার্ত মন খুঁজে ফেরে
সকল বাঁধা ভেঙ্গে দিয়ে
লাল রঙের নতুন গাড়ি,
একটি ভাঙা বাড়ি।
Discussion
Public comments for Krishnochura are available on the discussion page.
View discussion