Back to Library
Melancholic

নতুন দিনের মিছিলে Notun Diner Michile

Aurthohin

Notun Diner Michile lyrics by Aurthohin (2002). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2002

কণ্ঠশিল্পী
সুমন
Lyrics

একলা ভীষণ অন্ধকারে
মনের ঘরে ওলট পালট
মেঘ করেছে আকাশ জুড়ে
গানের খাতায় শব্দজট
অলস ভাবনা তোমায় নিয়ে
যত্র তত্র উদাসীন
আমার ভেতর স্বেচ্ছাচারী
স্বপ্ন আসে রাত্রিদিন।

মানুষ যারা দালান কোঠায়
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
পথহারা পথ পায়না খুঁজে
তোমার আমার ঝাপসা চোখ
থামছে নাতো বৃষ্টিটা আজ
যাচ্ছে ভেসে দুঃখ শোক।

স্বপ্ন ভাঙে আমার তোমার
একলা ঘরের চার দেয়াল
স্বপ্নগুলো ঝাপসা ভীষণ
কেঁদে মরে অন্তারালে।

হাতের মাঝে হাত থাকে তার
মেটে না মন চাওয়া পাওয়ার
তবু তাকাই আকাশ পানে
ভুল শব্দের সস্তা গানে
আকাশে আমি চেয়ে থাকি
শুন্যে আমার আঁকা ঝোঁকা
ঘরের ভেতর অন্ধকারের
শরীর জুড়ে ঘুণপোকা।

মানুষ যারা দালান কোঠার
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
পথ হারা পথ পায়না খুঁজে
স্বপ্নগুলো সস্তা গান
তোমার জন্য কোলাহলে
রাত্রি জাগে মোর বিরান।

দুঃখ শোকের শহরতলী
গান ধরেছে তেপান্তরের
মুখোশ মিছিল ফিরছে ঘরে
চোখ ভিজে রয় মুখোশের।

অন্ধকারের দেয়াল ধরে
যখন দুঃখ দাঁড়ায় ওঠে
বদ্ধ ঘরের স্বপ্নগুলো
নিজের সাথে একলা হাঁটে
শব্দ করে নির্জনতা
শব্দ করে কোলাহলে
আমার এ গান শুনবে কেবল
পথ হারিয়ে একলা হলে।

Read in Banglish
Ekla bhishon ondhokare Moner ghore olot palot Megh koreche akash jure Ganer khatay shobdojot Olos bhabna tomay niye Jotro totro udashin Amar bhetor shecchachari Shopno ashe ratridin. Manush jara dalan kothay Manush jara grihohin Sobar jonno amar e gan Amar majhei hoy bilin Pothhara poth payna khunje Tomar amar jhapsha chokh Thamche nato brishtita aj Jacche bheshe dukkho shok. Shopno bhange amar tomar Ekla ghorer char deyale Shopnogulo jhapsha bhishon Kende more ontarale. Hater majhe hat thake tar Mete na mon chaoa paoar Tobu takai akash pane Bhul shobder shosta gane Akashe ami cheye thaki Shunnye amar aka jhoka Ghorer bhetor ondhokarer Shorir jure ghunpoka. Manush jara dalan kothar Manush jara grihohin Sobar jonno amar e gan Amar majhei hoy bilin Poth hara poth payna khunje Shopnogulo shosta gan Tomar jonno kolahole Ratri jage mor biran. Dukkho shoker shohortoli Gan dhoreche tepantorer Mukhoshmichil firche ghore Chokh bhije roy mukhosher. Ondhokarer deyal dhore Jokhon dukkho daray uthe Boddho ghorer shopnogulo Nijer sathe ekla hate Shobdo kore nirjonota Shobdo kore kolahole Amar e gan shunbe kebol Poth hariye ekla hole.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Rater Train

রাতের ট্রেন

Aurthohin

"নিবীড় অজানায় ছুটে ছুটে যায় ওই রাতের ট্রেন মিশে যায় পাহাড়ে ঘেরা কোন সেই পথ ধরে"

Contemplative

Tin Deyal

তিন দেয়াল

Aurthohin

"তিন দেয়াল বন্দী তোমার মৃত স্বপ্নের ভীড় উদ্ভট শহর তোমার শুধু পাথর আর ইট"

Melancholic

Amar Na Bola Kotha

আমার না বলা কথা

Aurthohin

"পারতাম যদি আমি বুক চিড়ে দেখাতে অনেক না বলা কথা ভীড় করে পড়ে আছে তাহলেই বুঝতে অসহায় দিনকাল বোবার অট্টহাসি প্রেম যেন আজকাল"

Melancholic

Bhranto Ami

ভ্রান্ত আমি

Aurthohin

"হাত বাড়িয়ে আকাশ পানে ছুঁয়ে দেখি স্বর্গটাকে বন্ধ চোখে অন্ধকারে ভাবতে থাকি স্বপ্নটাকে"

Cynical

Nikrishto

নিকৃষ্ট

Aurthohin

"কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই? শুরু কিংবা শেষ……অথবা মাঝামাঝি? বজ্রপাত হোক আর না হোক…ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক"

Romantic

Tumi

তুমি

Aurthohin

"তুমি আসলে আবার অন্যরূপে তুমি বাসলে ভালো আমারে আমার এ গান শুধু তোমায় নিয়ে আমার এ মন শুধু তোমায় ভাবে"

Discussion

Public comments for Notun Diner Michile are available on the discussion page.

View discussion