তোমাদের গান Tomader Gaan

Aurthohin

যদি দেখ নীল আকাশে একটি পাখি
যদি দেখো সবুজ ঘাসে বসে একটি ফড়িং
যদি ভাঙ্গে মনের মাঝের সব স্বপ্নগুলো
যদি আসে হতাশা এই মনে তবে শোন
আয় তোরা আয় চলি এক সাথে
নতুন সুরের ভুবনে
আয় তোরা আয় গাই এক সাথে
সব গান নতুন দিনে

যদি রাতে ঘুম ভেঙ্গে দেখ
আকাশে নেই জোছনা
আয়নার প্রতিচ্ছবিটা লাগে খুব অচেনা
অশ্রু ভিজে এই গিটারের তারে
যদি জং ধরে
সুখ নামের কাঠের দরজায় যদি ঘুন আসে

যতই বাঁধা আসুক মোদের এই গানে
চলবো মোরা নতুন সুর সাথে নিয়ে
এই যুদ্ধে মোদের জয় হবেই
নতুন দিনের মিছিলে
গীটার হাতে তোরা আয়
আয় তোরা আয়।

বাংলিশ/Banglish

Jodi dekho nil akashe ekti pakhi Jodi dekho sobuj ghashe bose ekti phoring Jodi bhange moner majher sob shopnogulo Jodi ase hotasha ei mone tobe shono Ay tora ay choli ek sathe Notun surer bhubone Ay tora ay gai ek sathe Sob gaan notun dine Jodi rate ghum bhenge dekho Akashe nei jochona Aynar proticchobita lage khub ochena Oshru bhije ei guitarer tare Jodi jong dhore Sukh namer kather dorjay jodi ghun ase Jotoi badha ashuk moder ei gane Cholbo mora notun sur sathe niye Ei juddhe moder joy hobei Notun diner michile Guitar hate tora ay Ay tora ay.

Discussion

Public comments for Tomader Gaan are available on the discussion page.

View discussion