ভুবন ছানিয়া, যতন করিয়া,
আনিনু প্রেমের বীজ।
রোপন করিতে, গাছ সে হইল,
সাধল মরণ নিজ।।
সই! প্রেম তনু কেন হৈল।
হাম অভাগিনী, দিবস রজনী,
সিঁচিতে জনম গেল।।
পিরীতি করিয়া, সুখ যে পাইব,
শুনিনু সখীর মুখে।
অমিয়া বলিয়া, গরল কিনিয়া,
খাইনু আপন সুখে।।
অমিয়া হইত, স্বাদু লাগিত,
হইল গরল ফলে।
কানুর পিরীতি, শেষ হেন রীতি,
জানিনু পুণ্যের বলে।।
যত মনে ছিল, সকলি পূরিল,
আর না চাহিব লেহা।
চণ্ডীদাস কহে, পরশন বিনে,
কেমনে ধরিব দেহা।।
Discussion
Public comments for Bhuban Chaniya Joton Koriya are available on the discussion page.
View discussion