না জানে পিরীতি যারা নাহি পায় তাপ।
পরসে পিরীতি আঁধার ঘরে সাপ।।
সই পিরীতি বড়ই বিষম।
না পাই মরমি জনা কহিতে মরম।।
গৃহে গুরু গঞ্জর কুবচন জ্বালা।
কত না সহিবে সুখ পরাধিনী বালা?
পিরীতি বেয়াধি যদি অন্তরে শ্যামাইল।
ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।।
চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম।
জীয়ন্তে এমন করে, লউক শমন।।
Discussion
Public comments for Na Jane Piriti Jara Nahi Pay Tap are available on the discussion page.
View discussion