পিরীতি সুখের সাগর দেখিয়া
নাহিতে নামিলাম তায়।
নাহিয়া উঠিয়া, ফিরিয়া চাহিতে,
লাগিল দুখের বায়।।
কেবা নিরমিল, প্রেম সরোবর,
নিরমল তার জল।
দুখের মকর, ফিরে নিরন্তর,
প্রাণ করে টলমল।।
গুরুজন জ্বালা, জলের শিহালা,
পড়সী জীয়ল মাছে।
কুল পানীফল, কাঁটা যে সকল,
সলিল বেড়িয়া আছে।।
কলঙ্ক পানায়, সদা লাগে গায়।
ছাঁকিয়া খাইল যদি।
অন্তর বাহিরে, কুটু কুটু করে,
সুখে দুখ দিল বিধি।।
কহে চণ্ডীদাস, শুন বিনোদিনি
সুখ দুখ দুটি ভাই।
সুখের লাগিয়া, যে করি পিরীতি,
দুখ যায় তার ঠাঞি।।
Discussion
Public comments for Piriti Sukher Sagor Dekhiya are available on the discussion page.
View discussion