ভুল করেছিনু ভুল ভেঙেছে।
জেগেছি, জেনেছি— আর ভুল নয়, ভুল নয়॥
মায়ার পিছে পিছে ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে—
বিঁধেছে কাঁটা প্রাণে— এ তো ফুল নয় ফুল নয়॥
ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না নিয়ে মন— হেলা করিব না।
তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।
অতল সাগর সংসারে এ তো কূল নয় কূল নয়॥
Discussion
Public comments for Bhul Korechhinu Bhul Bhengechhe are available on the discussion page.
View discussion