Back to Library
Devotional

ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে Bhul Korechi Oma Shyama

Kazi Nazrul Islam

Bhul Korechi Oma Shyama lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে।
(তাই) পুজিতে তোর রাঙা চরণ এলাম মনের পশু নিয়ে॥

তুই যে বলিদান চেয়েছি
কাম-ছাগ ক্রোধরূপী মহিষ ;
তোর পায়ে দিলাম লোভের জবা মোহ-রিপুর ধূম জ্বালিয়ে॥

দিলাম হৃদয়-কমন্ডলুর মদ-সলিল তোর চরণে,
মাৎসর্যের পূর্ণাহুতি দিলাম পায়ে পূর্ণ মনে।
ষড়্‌রিপুর উপচারে
যে পূজা চাস বারে বারে
সেই পূজারই মন্ত্র মা গো ভক্তরে দে শিখিয়ে॥

Read in Banglish
Bhul korechi oma shyama boner poshu boli diye. (Tai) pujite tor ranga choron elam moner poshu niye. Tui je bolidan cheyechi Kama-chhago krodhorupi mohish; Tor paye dilam lobher joba moho-ripur dhum jaliye. Dilam hridoy-komondolur mado-solil tor chorone, Matshoryer purnahuti dilam paye purno mone. Shor-ripur upochare Je puja chas bare bare Shei pujari montro ma go bhoktore de shikhiye.

Related songs

More songs you may enjoy.

Devotional

Mahakaler Kole Ese Gouri Holo Mahakali

মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী

Kazi Nazrul Islam

"মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী। শ্মশান-চিতার ভস্ম মেখে ম্লান হল মা-র রূপের ডালি॥"

Devotional

Sarbonashi! Mekhe Eli E Kon Chulor Chai

সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই

Kazi Nazrul Islam

"সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই? শ্মশান ছাড়া খেলবার তোর জায়গা কি আর নাই॥ মুক্তকেশী, কেশ এলিয়ে বেড়াস কখন কোথায় গিয়ে"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Discussion

Public comments for Bhul Korechi Oma Shyama are available on the discussion page.

View discussion