ভুল করিলে বনমালী এসে বনে ফুল ফোটাতে।
বুলবুলি যে ফুলও ফোটায় বন-মাতানোর সাথে সাথে।।
আঘাত দিলে, দিলে বেদন,
রাঙাতে হায় পারলে না মন,
প্রেমের কুড়ি ফুটল না তাই,
পড়ল ঝরে নিরাশাতে।।
আমায় তুমি দেখলে না কো দেখলে
আমার রূপের মেলা
হায় রে দেহের শ্মশান-চারী, শব নিয়ে মোর করলে খেলা।
শয়ন-সাথী হলে আমার, রইলে না কো নয়ন-পাতে।।
ফুল তুলে হায় ঘর সাজালে, করলে না কো গলার মালা,
ত্যজি সুধা পিয়ে সুরা হলে তুমি মাতোয়ালা।
নিশাস ফেলে নিভাইলে যে-দীপ আলো দিতে রাতে।।
Discussion
Public comments for Bhul Korile Bonomali are available on the discussion page.
View discussion