Back to Library
Romantic

বিপাশার তীরে ভ্রমিবারে যাই Bipashar Tire Bhromibare Jai

Rabindranath Tagore

Bipashar Tire Bhromibare Jai lyrics by Rabindranath Tagore (1886). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ ।।

চারি দিকে তার ফুটে আছে ফুল— কেহ বা হেলিয়া পরশিছে চুল,
দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া, দুয়েকটি আছে কপোলে নুইয়া,
কেহ বা এলায়ে চেতনা হারায়ে চুমিয়া আছে চিবুক ।

বসন্তপ্রভাতে লতার মাঝারে মুখানি মধুর অতি—
অধর-দুটির শাসন টুটিয়া রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া,
দুটি আঁখি-’পরে মেলিছে মিশিছে তরল চপল জ্যোতি ।।

Read in Banglish
Bipashar tire bhromibare jai, protidin prate dekhibare pai Lota-pata-ghera janala-majhare ekoti modhur mukh. Chari dike tar phute ache phul— keho ba heliya poroshiche chul, Duyekti shakha kopal chuiya, duyekti ache kopole nuiya, Keho ba elaye chetona haraye chumiya ache chibuk. Boshontoprobhate lotar majhare mukhani modhur oti— Odhor-dutir shashon tutiya rashi rashi hashi poriche phutiya, Duti ankhi-pore meliche mishiche torol chopol jyoti.

Related songs

More songs you may enjoy.

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Romantic

Bondhu Roho Roho Sathe

বন্ধু রহো রহো সাথে

Rabindranath Tagore

"বন্ধু, রহো রহো সাথে আজি এ সঘন শ্রাবণপ্রাতে। ছিলে কি মোর স্বপনে সাথিহারা রাতে॥"

Romantic

Jani Jani Tumi Esecho E Pothe Moner Bhule

জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে

Rabindranath Tagore

"জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে॥"

Melancholic

Obelay Jodi Esecho Amar Bone

অবেলায় যদি এসেছ আমার বনে

Rabindranath Tagore

"অবেলায় যদি এসেছ আমার বনে দিনে বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়"

Romantic

Se Ashe Dhire

সে আসে ধীরে

Rabindranath Tagore

"সে আসে ধীরে, যায় লাজে ফিরে। রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী রিনিঝিনি-ঝিন্নীরে॥"

Discussion

Public comments for Bipashar Tire Bhromibare Jai are available on the discussion page.

View discussion