বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া,
দোলে অসীম আকাশ আকুল রোদনে।
নূহের প্লাবন আসিল ফিরে যেন
ঘোর অশ্রু শ্রাবণ-ধারা ঝরে সঘনে॥
হায় হোসেনা, হায় হোসেনা বলি
কাঁদে গিরিদরি মরু বনস্থলী,
কাঁদে পশু ও পাখি তরুলতার সনে॥
ফকির বাদশাহ গরিব ওমরাহে
কাঁদে তেমনই আজও, তারই মর্সিয়া গাহে,
বিশ্ব যাবে মুছে, মুছিবে না এ আঁসু,
চিরকাল ঝরিবে কালের নয়নে॥
সেই সে কারবালা সেই ফোরাত নদী
মুসলিম হৃদে গাহিছে নিরবধি,
আশমান জমিন রহিবে যতদিন
সবে কাঁদিবে এমনই আকুল কাঁদনে॥
Discussion
Public comments for Bohiche Saharay Shokeri Lu-Hawa are available on the discussion page.
View discussion