Back to Library
Melancholic

বৃষ্টি Brishti

Anjan Dutt

Brishti lyrics by Anjan Dutt (2011). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানেও মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এ শহর

আমি অনেক ভেঙেচুরে আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে ঘুরে ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাব আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানেও মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এ শহর

আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি
আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি……

Read in Banglish
Ami brishti dekhechi, brishtir chobi ekechi Ami rode pure ghure ghure onek kedechi Amar akash kushum shopno dekhar khela thameni Shudhu tumi chole jabe ami shopneo bhabini Ami brishti dekhechi Charte deyal manei noy-to ghor Nijer ghoreo onek manush por Kokon kisher tane-o manush pay je khuje bachar mane, Jhapsha chokhe dekha e shohor Ami onek bhenge-chure abar shuru korechi Abar paowar ashay ghure ghure ghure-morechi Ami onek here giye-o harta shikar korini Shudhu tomay harabo ami shopneo bhabini Ami brishti dekhechi Hariye geche tor-taja shomoy Hariye jete koreni amar bhoy Kokon kisher tane-o manush pay je khuje bachar mane, Jhapsha chokhe dekha e shohor Ami onek srote boye giye onek thokechi Ami agun theke theke shikhe onek purechi Ami onek koshte onek kichu dite shikhechi Shudhu tomay biday dite hobe shopneo bhabini Ami brishti dekhechi......

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Mala

মালা

Anjan Dutt

"তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল"

Melancholic

Bobby Roy

ববি রায়

Anjan Dutt

"আকাশের রং কালো হয়ে এলো বৃষ্টি নামবে এখনি জানি তবু ছেঁড়া ছাতা নিয়ে ভিজে ভিজে আমি থাকবো দাঁড়িয়ে তোমার অপেক্ষায় আরো একবার একই পথে চলে একই কথা বলে কাটবে সন্ধ্যেটা তবু রাস্তা বদলে যেও না তুমি যেও না ফেলে আমায়"

Nostalgic

Mary Anne

ম্যারী এ্যান

Anjan Dutt

"কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত কত মার খেয়েছি"

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Observational

Raju Rani Rambo

রাজু রানী র‍্যাম্বো

Anjan Dutt

"তিন রাস্তার মোড়ে তিন বন্ধু ছোটখাট তিনটে জীবন রাজু রানী র‍্যাম্বো আজকে ফুলওলা"

Melancholic

Samson

স্যামসন

Anjan Dutt

"জ্বলছে নিভছে নিয়নের বিজ্ঞাপন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা ভেজা ভেজা মন লাস্ট ট্রাম ধরে ঘরে ফিরবে আবার স্যামসন"

Discussion

Public comments for Brishti are available on the discussion page.

View discussion