বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে Brishtishesher Hawa Kisher Khoje

বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে।
গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে॥

অলখ তারে বাঁধা অচিন বীণা
ধরার বক্ষে রহে নিত্য লীনা— এই হাওয়া
কত যুগের কত মনের কথা
বাজায় ফিরে ফিরে॥

ঋতুর পরে ঋতু ফিরে আসে
বসুন্ধরার কূলে
চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে
ফুলের পরে ফুলে।

গানের পরে গানে তারি সাথে
কত সুরের কত যে হার গাঁথে— এই হাওয়া
ধরার কণ্ঠ বাণীর বরণমালায়
সাজায় ঘিরে ঘিরে॥

বাংলিশ/Banglish

Brishtishesher hawa kisher khoje boichhe dhire dhire. Gunjoriya keno beray o je buker shire shire. Olokh tare bnadha ochin bina Dhorar bokkhe rohe nityo lina-- ei hawa Koto juger koto moner kotha Bajay phire phire. Riturer pore ritu phire ase Boshundhorar kule Chinhno pore boner ghashe ghashe Phuler pore phule. Ganer pore gane tari sathe Koto shurer koto je har gnathe-- ei hawa Dhorar kontho banir boronmalay Shajay ghire ghire.

Discussion

Public comments for Brishtishesher Hawa Kisher Khoje are available on the discussion page.

View discussion