ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে?
জাগবে কি আর ব্রজবাসী ব্যাকুল বেণুর রবে?
বাজবে নূপুর তমালছায়ায়
বইবে উজান হৃদ-যমুনায়,
অভাগিনি রাধার কি আর তেমন সুদিন হবে?
গোঠে নাহি যায় রাখালেরা আর
লুটায়ে কাঁদে পথের ধুলায়,
ধেনু ছুটে যায় মথুরা পানে
না হেরি গোঠে রাখাল-রাজায়।
উড়িয়া গিয়াছে শুকসারি পাখি
শুনি না কৃষ্ণ-কথা (আর),
শ্যাম-সহকার তরুরে না হেরি
শুকাল মাধবীলতা।
শ্যাম বিনে নাই সে শ্যাম-কান্তি,
শুকায়েছে সব।
কদম তমাল তরুপল্লব হাসি-উৎসব শুকায়েছে সব।
সখী গো –
চির-বসন্ত ছিল যথা আজ সেথা শূন্যতা
হাহাকার রবে কাঁদে শ্যাম (হে)
ললিতা বিশাখা নাই, নাই চন্দ্রাবলী
নাই ব্রজে শ্রীদাম সুদাম। (সখা হে)
Discussion
Public comments for Brojer Dulal Broje Abar Asbe Phire Kobe are available on the discussion page.
View discussion