Back to Library
Devotional

তুমি কোন পথে এলে হে মায়াবী কবি Tumi Kon Pothe Ele He Mayabi Kobi

Kazi Nazrul Islam

Tumi Kon Pothe Ele He Mayabi Kobi lyrics by Kazi Nazrul Islam (1931). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
বাজায়ে বাঁশের বাঁশরি
এল রাজ-সভা ছাড়ি ছুটি গুণিজন
তোমার সে সুরে পাশরি॥

তোমার চলার শ্যাম বনপথ
কদম-কেশর-কীর্ণ,
তুমি কেয়ার বনের খেয়া-ঘাটে হলে
গোপনে কি অবতীর্ণ?
তুমি অপরাজিতার সুনীল মাধুরী
দুচোখে আনিলে করিয়া কি চুরি?
তোমায় নাগ-কেশরের ফণী-ঘেরা মউ
পান করাল কে কিশোরী?

জনপুরী যবে খল-কোলাহলে
মগ্নোৎসব রাজসভাতলে,
তুমি একাকী বসিয়া দূর নদী-তটে
ছায়া-বটে বাঁশি বাজালে,
তুমি বসি নিরজনে ভাঁট ফুল দিয়া
বালিকা বাণীরে সাজালে॥

যবে রুদ্র আসিল ডম্বরু-করে
ত্রিশূল বিঁধিয়া নীল অম্বরে
তুমি ফেলিয়া বাঁশরি আপনা পাশরি
এলে সে প্রলয়-নাটে গো,
তুমি প্রাণের রক্তে রাঙালে তোমার
জীবন-গোধূলি পাটে গো॥

হে চির-কিশোর, হে চির-তরুণ,
চির-শিশু চির-কোমল করুণ!
দাও অমিয়া আরও অমিয়া,
দাও উদয়-উষারে লজ্জা গো তুমি
গোধূলির রঙে রঙিয়া!

প্রখর রবি-প্রদীপ্ত গগনে
তুমি রাঙা মেঘ খেল আনমনে,
উৎসব-শেষে দেউলাঙ্গনে
নিরালা বাজাও বাঁশরি,
আমি স্বপন-জড়িত ঘুমে সেই সুর
শুনিব সকল পাশরি॥

Read in Banglish
Tumi kon pothe ele he mayabi kobi Bajaye basher bashori Elo raj-sobha chari chuti gunijon Tomar se sure pashori. Tomar cholar shyam bonopath Kodom-keshor-kirno, Tumi keyar boner kheya-ghate hole Gopone ki obotirno? Tumi oporajitar sunil madhuri Duchoke anile koriya ki churi? Tomay nag-keshorer phoni-ghera mou Pan koralo ke kishori? Jonopuri jobe khol-kolahole Mognotsab raj-sobhatole, Tumi ekaki bosiya dur nodi-tote Chaya-bote bashi bajale, Tumi bosi nirojone bhant phool diya Balika banire sajale. Jobe rudra asilo domburu-kore Trishul bindhiya nil ombore Tumi pheliya bashori apona pashori Ele se proloy-nate go, Tumi praner rokte rangale tomar Jibon-godhuli pate go. He chiro-kishor, he chiro-torun, Chiro-shishu chiro-komol korun! Dao omiya aro omiya, Dao udoy-ushare lojja go tumi Godhulir ronge rongiya! Prokhor robi-prodipto gogone Tumi ranga megh khelo anmone, Utsab-shethe deulangone Nirala bajao bashori, Ami swapon-jorito ghume sei sur Shunibo sokol pashori.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Phire Ay Bhai Gothe Kanai

ফিরে আয় ভাই গোঠে কানাই

Kazi Nazrul Islam

"ফিরে আয় ভাই গোঠে কানাই আর কত কাল রবি মথুরায়। তোর শ্যামলী ধবলী কাঁদে তৃণ ফেলি, বারেবারে পথে ফেরে চায়॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Shok Diyecho Tumi He Nath

শোক দিয়েছ তুমি হে নাথ

Kazi Nazrul Islam

"শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও! দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!"

Discussion

Public comments for Tumi Kon Pothe Ele He Mayabi Kobi are available on the discussion page.

View discussion