Back to Library
Melancholic

কত কথা ছিল বলিবার, বলা হল না Koto Kotha Chilo Bolibar

Kazi Nazrul Islam

Read Koto Kotha Chilo Bolibar in Bengali and Banglish transliteration, from Gul-Bagicha.

Updated

Lyrics

কত কথা ছিল বলিবার, বলা হল না।
বুকে পাষাণসম রহিল তারই বেদনা।

মনে রহিল মনের আশা,
মিটিল না প্রাণের পিপাসা,
বুকে শুকাল বুকের ভাষা
মুখে এল না॥

এত চোখের জল এত গান,
এত সোহাগ আদর অভিমান
কখন যে হল অবসান
বোঝা গেল না॥

ঝরিল কুসুম যদি হায়,
কেন স্মৃতির কাঁটাও নাহি যায়,
বুঝিল না কেহ কারও মন
বিধির ছলনা।

Read in Banglish
Koto kotha chilo bolibar, bola holo na. Buke pashansom rohilo tar-i bedona. Mone rohilo moner asha, Mitilo na praner pipasha, Buke shukalo buker bhasha Mukhe elo na. Eto chokher jol eto gaan, Eto sohag ador obhiman Kokon je holo obosan Bojha gelo na. Jhorilo kushum jodi hay, Keno sritir kantao nahi jay, Bujhilo na keho karo mon Vidhir cholona.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Buke Tomay Nai-ba Pelam

বুকে তোমায় নাই-বা পেলাম

Kazi Nazrul Islam

"বুকে তোমায় নাই-বা পেলাম রইবে আমার চোখের জলে। ওগো বঁধু! তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Discussion

Public comments for Koto Kotha Chilo Bolibar are available on the discussion page.

View discussion