Back to Library
Romantic

চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে Chander Moto Nirobe Esho Priyo Nishith Rate

Kazi Nazrul Islam

Read Chander Moto Nirobe Esho Priyo Nishith Rate in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

Lyrics

চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
ঘুম হয়ে পরশ দিয়ো হে প্রিয়, নয়ন-পাতে॥

তব তরে বাহির-দুয়ার মম
খুলিবে না এ-জনমে প্রিয়তম,
মনের দুয়ার খুলি গোপন এসে,
বিজড়িত রহিয়ো স্মৃতির সাথে॥

কুসুম-সুরভি হয়ে এসো নিশি-পবনে
রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিয়া বন-ভবনে।
আঁখি-জল হয়ে আঁখিতে আসিয়ো,
বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিয়ো,
বিরহ হয়ে এসো হে চির-বিরহী
আমার অন্তর-বেদনাতে॥

Read in Banglish
Chander moto nirobe esho priyo nishith rate. Ghum hoye porosh diyo he priyo, noyon-pate. Tobo tore bahir-duar momo Khulibe na e-jonome priyotomo, Moner duar khuli gopon eshe, Bijorito rohiyo smritir sathe. Kusum-shurobhi hoye esho nishi-pobone Rater papiya hoye piya piya dakiya bono-bhobone. Ankhi-jol hoye ankhite asiyo, Benukar shur hoye srobone bhasiyo, Biroho hoye esho he chiro-birohi Amar ontoro-bedonate.

Related songs

More songs you may enjoy.

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Romantic

Sadh Jage Mone Por-Jibone

সাধ জাগে মনে পর-জীবনে

Kazi Nazrul Islam

"সাধ জাগে মনে পর-জীবনে তব কপোলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল্ দিবে তুমি যেন আমি তোমার মতো বে-দিল্ হই।"

Romantic

Sakhi Bolo Bodhuare Nirojone

সখী, বোলো বঁধূয়ারে নিরজনে

Kazi Nazrul Islam

"সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে দেখা হলে রাতে ফুলবনে॥ কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি, কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি"

Discussion

Public comments for Chander Moto Nirobe Esho Priyo Nishith Rate are available on the discussion page.

View discussion