Back to Library
Romantic

ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল Chharaye Brishtir Bel-phul

Kazi Nazrul Islam

Chharaye Brishtir Bel-phul lyrics by Kazi Nazrul Islam (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
ঝরায়ে দোলন-চাঁপা বকুল
দুলায়ে মেঘলা চাঁচর-চুল
চপল চোখে কাজল মেখে আসিল কে॥

ছিটিয়ে জল বাজায়ে কে মেঘের মাদল
একা ঘরে বিজলিতে এমন হাসি হাসিল কে॥

এলে কি গো দুরন্ত মোর ঝোড়ো হাওয়া
চির-বিরহী প্রিয় মধুর পথ-চাওয়া
হৃদয়ে মোর দোলা লাগে
ঝুলনেরই আবেশ জাগে
ভুলে যাওয়া আমারে আবার
ভালোবাসিলে কে॥

Read in Banglish
Chharaye brishtir bel-phul Jharaye dolon-champa bokul Dulaye meghla chanchar-chul Chapal chokhe kajal mekhe asilo ke. Chhitiye jol bajaye ke megher madol Eka ghore bijolite emon hasi hasilo ke. Ele ki go duranto mor jhoro hawa Chiro-birohi priyo modhur poth-chawa Hridoye mor dola lage Jhulaneri abesh jage Bhule jawa amare abar Bhalobashile ke.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jhoro Jhoro Jhore Shaon Dhara

ঝর ঝর ঝরে শাওন ধারা

Kazi Nazrul Islam

"ঝর ঝর ঝরে শাওন ধারা। ভবনে এল মোর কে পথহারা॥ বিরহ-রজনি একেলা যাপি সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি।"

Melancholic

Megh Medur Gagan Kande Hutash Pabon

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন

Kazi Nazrul Islam

"মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন, কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো। শাওন ঘন ঘোর ঝরিছে ধারা অঝোর কাঁপিছে কুটির মোর দীপ-নেভানো॥"

Romantic

Rimi Jhim Rimi Jhim Oi Namilo Deya

রিমি ঝিম রিমি ঝিম ওই নামিল দেয়া

Kazi Nazrul Islam

"রিমি ঝিম রিমি ঝিম ওই নামিল দেয়া! শুনি শিহরে কদম, বিদরে কেয়া॥"

Melancholic

Jare Hat Diye Mala Dite Paro Nai

যারে হাত দিয়ে মালা দিতে পার নাই

Kazi Nazrul Islam

"যারে হাত দিয়ে মালা দিতে পার নাই কেন মনে রাখ তারে? ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Discussion

Public comments for Chharaye Brishtir Bel-phul are available on the discussion page.

View discussion