রিমি ঝিম রিমি ঝিম ওই নামিল দেয়া!
শুনি শিহরে কদম, বিদরে কেয়া॥
ঝিলে শাপলা কমল
ওই মেলিল দল,
মেঘ-অন্ধ গগন, বন্ধ খেয়া॥
বারি-ধারে কাঁদে চারিধার,
ঘরে ঘরে রুদ্ধ দুয়ার;
তেপান্তরে নাচে একা আলেয়া॥
কাঁদে চখাচখি, কাঁদে বনে কেকা,
দীপ নিভায়ে কাঁদি আমি একা,
আজ মনে পড়ে সেই মন দেয়া-নেয়া॥
Discussion
Public comments for Rimi Jhim Rimi Jhim Oi Namilo Deya are available on the discussion page.
View discussion