Back to Library
Romantic

ছায়া ঘনাইছে বনে বনে Chhaya Ghanaichhe Bone Bone

Rabindranath Tagore

Chhaya Ghanaichhe Bone Bone lyrics by Rabindranath Tagore (1923). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে গোপনে গোপনে এলি কেয়া ॥

পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে
হাওয়াতে কী পথে দিলি খেয়া—
আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া ॥

যে মধু হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।
বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হল তারে,
আড়ালে আড়ালে দেয়া-নেয়া—
আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥

Read in Banglish
Chhaya ghanaichhe bone bone, gagone gagone dake deya. Kobe noboghono-borishone gopone gopone eli keya. Purobe nirob isharate ekoda nidrahin rate Haowate ki pothe dili kheya-- Asharher kheyaler kon kheya. Je modhu hridoye chhilo makha kantate ki bhoye dili dhaka. Bujhi eli jar obhisare mone mone dekha holo tare, Arale arale deya-neya-- Aponay lukaye deya-neya.

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Joyful

Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে

Rabindranath Tagore

"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।"

Nature

Aji Borsharater Shese

আজি বর্ষারাতের শেষে

Rabindranath Tagore

"আজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।। বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়"

Discussion

Public comments for Chhaya Ghanaichhe Bone Bone are available on the discussion page.

View discussion