Back to Library
Philosophical

চিনি খাওয়া রাক্ষসীরে মারো Chini Khawa Rakkhoshire Maro

Rashid Uddin

Read Chini Khawa Rakkhoshire Maro in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

চিনি খাওয়া রাক্ষসীরে মারো
যদি পারো ।
খাইল কত সাদা চিনি
ধনী-মানি করতাছে লুজার ॥

চেয়ে দেখ ঘরে ঘরে
সেই রাক্ষসী বিরাজ করে ।
মারলে তারে বন্দুক যোগাড় কর ॥

কী বলিব রাক্ষসীর কথা
মুখ আছে তার নাইরে মাথা
শুনে কাঁপিল ভয়ে অন্তর ॥

সেই রাক্ষসী কোমর উচা
তারে কেউ দিওনা খুঁচা
রাকলা পেঁচা
কইলাম ঠারেঠুরে ॥

বাউলকবি রশিদ কয়
জানবে যদি সেই পরিচয় ॥
আগে দিয়া মুর্শিদ ভজন কর ॥

Read in Banglish
Chini khawa rakkhoshire maro jodi paro. Khail koto shada chini dhoni-mani kortache loser. Cheye dekho ghore ghore sei rakkhoshi biraj kore. Marle tare bonduk jogar kor. Ki bolibo rakkhoshir kotha mukh ache tar naire matha shune kapilo bhoye ontor. Sei rakkhoshi komor ucha tare keu diona khucha rakla pecha koilam tharethure. Baulkobi Rashid koy janbe jodi sei porichoy. age diya Murshid bhojon kor.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Folk

Shun Dada Mahashay Kohite Lage Bhoy

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

Rashid Uddin

"শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়। দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥ তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।"

Devotional

Bochorete Trishdine Phul Phute Guptobagane

বছরেতে ত্রিশদিনে ফুল ফুটে গুপ্তবাগানে

Rashid Uddin

"বছরেতে ত্রিশদিনে ফুল ফুটে গুপ্তবাগানে সাধুজনে তুলে আনে অনুরাগের ছুঁয়াতে।"

Philosophical

Jibon Shongite Ishara Ingite

জীবন সঙ্গীতে, ইশারা ইঙ্গিতে, কতভাবে গাইছি গান

Rashid Uddin

"জীবন সঙ্গীতে, ইশারা ইঙ্গিতে, কতভাবে গাইছি গান ॥ ঠুমরি টেস্ কাওয়ালি, কাশ্মিরি ধামাল, মাঝে মাঝে তেহাই কেটে বাজাইছি ত্রিতাল আদ্দা চৌতালে, পড়িয়া গোলেমালে, দিতে পারলাম না মধ্যমান ॥"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Devotional

Shubhodine Udoi Hoilen Pak Naam Mohammad

শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ

Rashid Uddin

"শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ ॥ যেইছা ওয়াক্তে জন্ম নিলেন আসমান জমিন সুবেসাদ ॥"

Discussion

Public comments for Chini Khawa Rakkhoshire Maro are available on the discussion page.

View discussion