Back to Library
Longing

দিবস রজনী আমি যেন কার Dibos Rojoni Ami Jeno Kar

Rabindranath Tagore

Dibos Rojoni Ami Jeno Kar lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥

চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই—
‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি॥

জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে—
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে।

এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই—
যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি॥

Read in Banglish
Dibos rojoni, ami jeno kar ashay ashay thaki. Tai chomokito mon, chokito srobon, trishito akul ankhi. Chonchol hoye ghuriye berai, soda mone hoy jodi dekha pai-- 'Ke asiche' bole chomkiye chai kanone dakile pakhi. Jagorone tare na dekhite pai, thaki swoponer ashe-- Ghumer arale jodi dhora dey, bandhibo swoponpashe. Eto bhalobashi, eto jare chai, mone hoy na to se je kache nai-- Jeno e basona byakul abege, tahare anibe daki.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

Rabindranath Tagore

"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"

Contemplative

Era Sukher Lagi Chahe Prem

এরা সুখের লাগি চাহে প্রেম

Rabindranath Tagore

"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"

Melancholic

Sei Jodi Sei Jodi

সেই যদি সেই যদি

Rabindranath Tagore

"সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Discussion

Public comments for Dibos Rojoni Ami Jeno Kar are available on the discussion page.

View discussion