Back to Library
Melancholic

দিন পরে যায় দিন Din Pore Jay Din

Rabindranath Tagore

Read Din Pore Jay Din in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

দিন পরে যায় দিন, বসি পথপাশে
গান পরে গাই গান বসন্তবাতাসে॥

ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা—
রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে॥

দিন পরে যায় দিন, নাই তব দেখা।
গান পরে গাই গান, রই বসে একা।

সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে—
ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে॥

Read in Banglish
Din pore jay din, bosi pothopashe Gan pore gai gan boshontobatase. Phurate chay na bela, tai shur genthe khela-- Raginir morichika shopner obhashe. Din pore jay din, nai tobo dekha. Gan pore gai gan, roi bose eka. Sur theme jay pache tai nahi aso kache-- Bhalobasha byatha dey jare bhalobashe.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Likhon Tomar Dhulay Hoyechhe Dhuli

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

Rabindranath Tagore

"লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥ চৈত্ররজনী আজ বসে আছি একা,"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Romantic

Momo Joubononikunje Gahe Pakhi

মম যৌবননিকুঞ্জে গাহে পাখি

Rabindranath Tagore

"মম যৌবননিকুঞ্জে গাহে পাখি-- সখি, জাগ' জাগ' মেলি রাগ-অলস আঁখি-- অনু রাগ-অলস আঁখি সখি, জাগ' জাগ'॥"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Melancholic

Pran Chay Chokkhu Na Chay

প্রাণ চায় চক্ষু না চায়

Rabindranath Tagore

"প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥"

Melancholic

Swapaney Donhey Chhinu Ki Mohe Jagar Bela Holo

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল

Rabindranath Tagore

"স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল-- যাবার আগে শেষ কথাটি বোলো ॥"

Discussion

Public comments for Din Pore Jay Din are available on the discussion page.

View discussion