দয়াল, তোমার বৈ আর জানি না।
তোবা গাছের সন্ধান পেলেম না।
হাদিসে খবর আছে
ঊর্ধভাব তোবা গাছে
সে গাছের লাখ লাখ শিকড়
শিকড় কাটলে গাছ মরে, হুতাশে প্রাণ বাঁচে না৷
হায়াত মউত তার পাতে লেখা
আছে গাছ তার চামে ঢাকা
সে গাছের গোড়া পানির ভিতর
আজরাইল বসে ডালে, দৃষ্ট করে দেখে পাতা পাকে না।
লালন কয়, গাছের তরে
গাছ আছে শূন্য ভরে
সে গাছের তুলনা চলে না
প্রত্যেক দিন সে আহার করে, আমি খুঁজে পেলেম না৷।
Discussion
Public comments for Doyal Tomar Boi Ar Jani Na are available on the discussion page.
View discussion