Back to Library
Existential

দ্রোহের দরে দেহ Droher Dore Deho

Shohortoli

Droher Dore Deho lyrics by Shohortoli (2010). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

2010

গীতিকার
গালিব
কণ্ঠশিল্পী
মিশু
Lyrics

খোলা রাস্তায়, নিয়ন আলোর ভীড়ে,
মর্গের স্তব্ধতা, অন্ধ রাতের
জঠরে।
হেঁটে হেঁটে যায়, মগজের মেঝতে;
মিশে যেতে চায় স্বত্তায়,
নাকি দ্রোহের দরে দাম চায়৷

এভাবে জীবন নাকি, জীবন নিয়ে
প্রহসন;
বয়ে যাওয়া দ্রোহের শরীর জুড়ে,
বৃথা দেহের আস্ফালন৷

বোধেরা কেন জানি সমঝোতা চায়,
একাকী রাতের মানে,
বোধের দরে ক্রমশ ক্ষয়৷
সরীসৃপ অন্ধকার,
স্বপ্নের দেহে বেড়ী জড়ায়;
নিশাচরের হাহাকার৷
তবু, স্বপ্নেরই প্রতীক্ষায়…..

এভাবে জীবন নাকি, প্রতিপদে
প্রহসন;
মৃতের শরীর জুড়ে মর্গের উত্‍সব
যাপন৷

Read in Banglish
Khola rastay, niyon alor bhire, Morger stobdhota, ondho rater Jothore. Hete hete jay, mogojer mejhete; Mishe jete chay sottay, Naki droher dore dam chay. Ebhabe jibon naki, jibon niye Prohoson; Boye jowa droher shorir jure, Britha deher asphalon. Bodhera keno jani somjhota chay, Ekaki rater mane, Bodher dore kromosho khoy. Sorisrip ondhokar, Swopner dehe beri joray; Nishachorer hahakar. Tobu, swopneri protikhay….. Ebhabe jibon naki, protipode Prohoson; Mriter shorir jure morger utsob Yapon.

Related songs

More songs you may enjoy.

Reflective

Otole Shohortoli

অতলে শহরতলী

Shohortoli

"একটু একটু করে একের পর এক দিন গড়িয়েছে৷ সন্ধ্যা, রাত্রি … ব্যাস্ত তিলোত্তমা নগরী রূপ বদলেছে৷"

Philosophical

Pododhoni

পদধ্বনি

Shohortoli

"কোথাও থামেনি তোমার পদধ্বনি, শুকনো পাতার উড়াও থামেনি।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Philosophical

Mukti

মুক্তি

Shohortoli

"এই পায়ে চলার পথে ধুলোর রথে উড়ছে সবুজ সময় এক মুক্তি প্রতিম ঠোঁট, জ্বরের ঘোরে গাইছে আহত প্রলাপ।"

Restless

Palai Palai

পালাই পালাই

Shohortoli

"চৌরাস্তার মোড় আঁধারে ঘুম পালাই পালাই খোলা চোখ চুরি করে"

Melancholic

Prosthan-2 (Bishadsindhu)

প্রস্থান-২ (বিষাদসিন্ধু)

Shohortoli

"চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ জানালার শিকে, তোমার চাহনি ফিকে বিষাদ-সিন্ধু লেখো নীরবে…"

Discussion

Public comments for Droher Dore Deho are available on the discussion page.

View discussion