দুখের সাহারা পার হয়ে আমি
চলেছি কাবার পানে।
পড়িব নামাজ মারেফাতের
আরাফাত ময়দানে।।
খোদার ঘরের দীদার পাইব,
হজ্বের পথে জ্বালা জুড়াইব;
মোর মুর্শিদ হয়ে হযরত পথ
দেখাও সুদূর পানে।।
রোজা রাখা মোর সফল হইবে,
পাব পিয়াসার পানি;
আবে-জমজম তৌহিদ পিয়ে
ঘুচাব পথের গ্লানি।।
আল্লাহর ঘর তওয়াফ করিয়া
কাঁদিব সেথায় পরাণ ভরিয়া;
ফিরিব না আর, কোরবানী দেবো
এই জান সেইখানে।।
Discussion
Public comments for Dukher Sahara Par Hoye Ami are available on the discussion page.
View discussion