দুলিবি কে আয় মেঘের দোলায়।
কুসুম দোলে পাতার কোলে
পুবালি হাওয়ায়॥
অলকা-পরি অলক খুলে
কাজরি নাচে গগন-কূলে,
ব বলাকা-মালার ঝুলন ঝুলায়॥
দাদুরি বোলে, ডাহুকি ডাকে,
ময়ূরী নাচে তমাল-শাখে,
ময়ূর দোলে কদম-তলায়॥
তটিনী দুলে ঢেউ-এর তালে
নিবিড় আঁধার ঝাউয়ের ডালে,
বেণুর ছায়া ঘনায় মায়া
পরান ভোলায়॥
Discussion
Public comments for Dulibi Ke Ay Megher Dolay are available on the discussion page.
View discussion