দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো।
না জানি কাহার ধন নিলাম আমি গো।।
কার সনে না কহি কথা থাকি ভয় করি গো।
তবুত দারুণ লোকে কহে সেই কথা গো।।
তার সনে মোর দেখা নাই, রটে মিছা কথা গো।
দেখা হইলে কইত যদি তার বোলে সইত গো।।
মিছা কথা কহিয়া পরের মন ভারি করে গো।
পর কুচ্ছা অধর্ম্ম বিনা কেমন করে রহে গো।।
চণ্ডীদাস কয় লোকে মিছা কয় কয় গো।
হয় কি না হয় মনে আপনি বুঝে দেখ গো।।
Discussion
Public comments for Dur Dur Kolonkini Bole Sob Loke Go are available on the discussion page.
View discussion