এ জনমে মোদের মিলন
হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার
করি মোরা কানাকানি॥
দুজনে দুকূলে থাকি
কাঁদি মোরা চখাচখি,
বিরহের রাত পোহায় না আর
বুকে শুকায় বুকের বাণী॥
মোদের পূজা আরতি হায়
চোখের জলে, গহন ব্যথায়,
মোদের বুকে বীণা বাজায়
বেদনারই বীণাপাণি॥
হেথায় মিলন-রাতের মালা ম্লান হয়ে যায় প্রভাত বেলা,
সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা।
মোদের এ প্রেম-ফুল না শুকায়
নিঠুর হাতের কঠোর ছোঁয়ায়,
ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি॥
Discussion
Public comments for E Jonome Moder Milon Hobe Na Ar are available on the discussion page.
View discussion