এই গান গাওয়া মোর নয় গো অকারণে
যেন স্বপ্ন আমার সফল হবে এই যে শুভক্ষণ।।
দখিনা হাওয়া ফুলের কানে
এ কোন সুরের আবেশে আনে, ফুলের কানে !
কিসের ছোঁয়া লাগলো, আজি, আমার উতল মনে।।
তোমার আমার মিলন বাঁশী , শোনো গো ওই বাজে,
তাই শুনে কি সেজেছে মন, নব বধূর সাজে !
হৃদয় বলে শঙ্খ বাজা,
এসেছে তোর মনের রাজা শঙ্খ বাজা
সেই কি তুমি দিলে সাড়া প্রাণের নিমন্ত্রণে।।
Discussion
Public comments for Ei Gaan Gaowa Mor Noy Go Okarone are available on the discussion page.
View discussion