এক দিন মনে রভস কাজ।
মালিনী হইল রসিক রাজ।।
ফুলমালা গাঁথি ঝুলায়ে হাতে।
“কে নিবে, কে নিবে” ফুকারে পথে।।
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে “কত লইবে কড়ি?”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি।।
মালিনী কহয়ে “সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে।।”
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করিল ছলে।।
বুঝিয়া নাগরী ধরিলা করে।
“এত টীটপনা আসিয়া ঘরে?”
নাগর কহয়ে “নহি যে পর।”
চণ্ডীদাস কহে কি কর ডর।।
Discussion
Public comments for Ek Din Mone Rabhasa Kaja are available on the discussion page.
View discussion