Back to Library
Mystical

এক ফুলে চার রঙ ধরেছে Ek Phule Char Rong Dhoreche

Lalon Shah

Read Ek Phule Char Rong Dhoreche in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

এক ফুলে চার রঙ ধরেছে
ও সে ভাব-নগর ফুলে
কি আজব শোভা করেছে।

কারণ বারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একুল ওকুল
শ্বেত বরণ এক ভ্রমর ব্যাকুল
সে ফুলে মধুর আশে।

মূল ছাড়া সে ফুলের লতা
ডাল ছাড়া তার আছে পাতা
এ বড় অকৈতব কথা
সে পর ভাবে কই কার কাছে।

ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবীর জন্ম হয়
সে ফুল তো সামান্য ফুল নয়,
লালন কয়, যার মূল নাই দেশে।

Read in Banglish
Ek phule char rong dhoreche O se bhab-nogor phule Ki ajob shobha koreche. Karon barir moddhye se phul Bhese beray ekul okul Shwet boron ek bhromor byakul Se phule modhur ashe. Mul chara se phuler lota Dal chara tar ache pata E boro okaitob kotha Se por bhabe koi kar kache. Dube dekh mon del-doriyay Je phule nobier jonmo hoy Se phul to shamanno phul noy, Lalon koy, jar mul nai deshe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sobay Ki Tar Mormo Jante Pay

সবায় কি তার মর্ম জানতে পায়

Lalon Fakir

"সবায় কি তার মর্ম জানতে পায়। ওগো! যে সাধন-ভজন করে সাধনে অটল হয়।"

Philosophical

Bhulbo Na Bhulbo Na Boli

ভুলব না ভুলব না বলি

Lalon Fakir

"ভুলব না ভুলব না বলি, কাজের বেলা ঠিক থাকে না। আমি বলি ভুলব না রে, স্বভাব ছাড়ে না মোরে,"

Philosophical

Mon Re Atmatotto Na Janile

মন রে আত্মতত্ত্ব না জানিলে

Lalon Fakir

"মন রে আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না, পড়বি রে গোলে।। আগে জান গে কালুল্লা"

Philosophical

Dekho Re Din Kotha Hoite Hoy

দেখ রে দিন কোথা হইতে হয়

Lalon Shah

"দেখ রে দিন কোথা হইতে হয়। কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়।। রাত্রদিনের খবর নাইরে যার"

Philosophical

Pakhi Kakhon Jeno Ure Jay

পাখী কখন যেন উড়ে যায়

Lalon Shah

"পাখী কখন যেন উড়ে যায়, বদ হাওয়া লেগে খাঁচায়। খাঁচার আড়া প’লো ধসে, পাখী আর দাঁড়াবে কিসে?"

Devotional

Gour Prem Athai

গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়

Lalon Shah

"গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়, এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায় ইন্দ্র বারি শাসিত করে উজান ভাটা বাইতে পারে"

Discussion

Public comments for Ek Phule Char Rong Dhoreche are available on the discussion page.

View discussion