Back to Library
Sorrowful

এল শোকের সেই মোহররম কারবালার স্মৃতি লয়ে Elo Shoker Sei Mohorram

Kazi Nazrul Islam

Read Elo Shoker Sei Mohorram in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1933

কণ্ঠশিল্পী
মহম্মদ কাশেম
Lyrics

এল শোকের সেই মোহররম কারবালার স্মৃতি লয়ে।
আজি বেতাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে॥

মনে পড়ে আসগরে আজ পিয়াসা দুধের বাচ্চায়
পানি চাহিয়া পেল শাহাদত হোসেনের বক্ষে রয়ে॥

এক হাতে বিবাহের কাঙন এক হাতে কাসেমের লাশ,
বেহোশ খিমাতে সকিনা অসহ বেদনা সয়ে॥

ঝরিছে আঁখিতে খুন হায় জয়নাল বেহোশ কেঁদে
মানুষ বলে সহে এত পাথরও যেত ক্ষয়ে॥

শূন্য পিঠে কাঁদে দুলদুল হজরত হোসেন শহিদ,
আশমানে শোকের বারেষ ঝরে আজি খুন হয়ে॥

Read in Banglish
Elo shoker sei mohorram karbalar smriti loye. Aji betab bishwo-muslim sei shoke roye roye. Mone pore asgore aj piyasa dudher bacchay Pani chahiya pelo shahadot hossener bokkhe roye. Ek hate bibahor kangan ek hate kasemer lash, Behosh khimate sokina osoho bedona soye. Jhoriche ankhite khun hay joynal behosh kende Manush bole sohe eto pathoro jeto khoye. Shunno pithe kande duldul hojrot hossain shohid, Ashmane shoker baresh jhore aji khun hoye.

Related songs

More songs you may enjoy.

Mournful

Bohiche Saharay Shokeri Lu-Hawa

বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া

Kazi Nazrul Islam

"বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া, দোলে অসীম আকাশ আকুল রোদনে। নূহের প্লাবন আসিল ফিরে যেন ঘোর অশ্রু শ্রাবণ-ধারা ঝরে সঘনে॥"

Melancholic

Moharramer Chand Elo Oi Kandate Fer Duniyay

মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়

Kazi Nazrul Islam

"মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়। ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Discussion

Public comments for Elo Shoker Sei Mohorram are available on the discussion page.

View discussion