Back to Library
Melancholic

ফোরাতের পানিতে নেমে ফাতেমা-দুলাল কাঁদে Phorater Panite Neme Fatema-Dulal Kande

Kazi Nazrul Islam

Phorater Panite Neme Fatema-Dulal Kande lyrics by Kazi Nazrul Islam (1936). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

ফোরাতের পানিতে নেমে ফাতেমা-দুলাল কাঁদে
অঝোর নয়নে রে।
দু’হাতে তুলিয়া পানি ফেলিয়া দিলেন অমনি
পড়িল কি মনে রে।।

দুধের ছাওয়াল আসগর এই পানি চাহিয়ে রে
দুশমনের তীর খেয়ে বুকে ঘুমাল খুন পিয়ে রে;
শাদীর নওশা কাসেম শহীদ এই পানি বিহনে রে।।

এই পানিতে মুছিল রে হাতের মেহেদী সকীনার,
এই পানিতে ঢেউয়ে ওঠে তারি মাতম হাহাকার,
শহীদানের খুন মিশে আছে এই পানিরই সনে রে।।

বীর আব্বাসের বাজু শহীদ হলো এরি তরে রে,
এই পানি বিহনে জয়নাল খিমায় তৃষ্ণায় মরে রে,
শোকে শহীদ হলেন হোসেন জয়ী হয়েও রণে রে।।

Read in Banglish
Phorater panite neme Fatema-dulal kande ojhor noyone re. Du’hate tuliya pani pheliya dilen omoni porilo ki mone re.. Dudher chawal Asgor ei pani chahiye re dushmoner tir kheye buke ghumalo khun piye re; shadir nowsha Kasem shohid ei pani bihone re.. Ei panite muchilo re hater mehedi Sokinar, ei panite dheuye othe tari matom hahakar, shohidaner khun mishe ache ei paniri sone re.. Bir Abbaser baju shohid holo eri tore re, ei pani bihone Joynal khimay trishnay more re, shoke shohid holen Hosen joyi hoyeo rone re..

Related songs

More songs you may enjoy.

Inspirational

Shahidi Eidgahe Dekh Aaj Jamayat Bhari

শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি

Kazi Nazrul Islam

"শহিদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি। হবে দুনিয়াতে আবার ইসলামি ফরমান জারি॥"

Mournful

Oshim Bedonay Kande Modinabashi

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী

Kazi Nazrul Islam

"অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী। নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।। শোকের বাদল আছড়ে প’ড়ে কাঁদছে মরুর বুকের পরে,"

Joyful

Eid Mubarak Hok Aji

ঈদ মোবারক হোক আজি

Kazi Nazrul Islam

"ঈদ মোবারক হোক আজি ঈদ মোবারক হোক! সব ঘরে পঁহুচুক এ ঈদের চাঁদের আলোক।।"

Devotional

Sokal Holo Shon Re Azan

সকাল হল, শোন রে আজান

Kazi Nazrul Islam

"সকাল হল, শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি। মসজিদে চল দীনের কাজে ভোল দুনিয়াদারি॥"

Devotional

Je Allah Katha Shone

যে আল্লাহ কথা শোনে তারি কথা শোনে লোকে

Kazi Nazrul Islam

"যে আল্লাহ কথা শোনে তারি কথা শোনে লোকে। আল্লাহ নূর যে দেখেছে পথ পায় লোক তার আলোকে।।"

Devotional

Je Rasul Bolte Noyon Jhore

যে রসুল বলতে নয়ন ঝরে

Kazi Nazrul Islam

"যে রসুল বলতে নয়ন ঝরে সেই রসুলের প্রেমিক আমি। চাহে আমার হৃদয়-লায়লী সে মজনুরে দিবস-যামী।।"

Discussion

Public comments for Phorater Panite Neme Fatema-Dulal Kande are available on the discussion page.

View discussion